প্রকাশিত: ২৪/১২/২০১৮ ২:২৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজরের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাস্পগুলোয় বহিরাগতদের প্রবেশের ওপর সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে মনিটরিং বাড়ানো হয়। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করার আশঙ্কা থাকায় তাদের চলাচলের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে ইসি।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ আবুল কালাম এ কথা জানান।
প্রত্যাবাসন কমিশনার বলেন, ‘রোহিঙ্গারা যাতে কোনও ধরনের সহিংস ঘটনায় জড়িয়ে না পড়ে সেজন্য রোহিঙ্গা ক্যাম্পগুলোয় মনিটরিং বাড়ানো হয়েছে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশে সতর্কতা জারি করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ক্যাম্পে নিয়োজিত এনজিওদের কর্মকর্তা ও কর্মীদের চলাচলেও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer