প্রকাশিত: ২১/১২/২০২১ ৯:০৯ এএম , আপডেট: ২১/১২/২০২১ ৯:১০ এএম


কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন। আজ বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- উখিয়ার হলদিয়া পালংয়ের নবনির্বাচিত চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, টেকনাফের হোয়াইক্য ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, চকরিয়ার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মইন উদ্দিন আহমদ চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, ভেওলা মানিকচর ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মো. আওরঙ্গজেব ও কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়।

; এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer