উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৫/২০২৩ ৯:১৬ এএম , আপডেট: ০৬/০৭/২০২৩ ৯:৩৬ পিএম

বিশ্বজুড়ে ডায়াবেটিসে ভুগছেন অগণিত মানুষ। শীগগিরই এই সংখ্যা বাড়বে বড় আকারে। এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, আসতে যাচ্ছে বড় বিপদ। আর কেন এমনটা হবে তাও জানিয়েছে বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের মতে, আগামী কয়েক বছরের মধ্যেই সারা বিশ্বের কোটি কোটি মানুষ ডায়াবেটিসে ভুগবেন। একুশ শতাব্দীর অর্ধেক শেষ হওয়ার মধ্যেই ঘরে ঘরে থাকবে এই রোগ।

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে ১.৩ বিলিয়ন অর্থাৎ ১৩০ কোটি মানুষ ডায়াবেটিসে ভুগতে পারেন। ২০৫০ সালের শেষে রোগের পরিসংখ্যান এমনটাই দাঁড়াবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, গত ৩০ বছরে অনেকটাই পাল্টে গিয়েছে খাওয়াদাওয়ার ধরন। মানুষের মধ্যে বেড়েছে ভাজাভুজি ও জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা। এই কারণেই বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিসের মতো রোগের আশঙ্কা।

জেনে রাখা ভালো, শরীরের মেটাবলিজম নষ্ট হলে ঠিকমতো ইনসুলিন উৎপাদন হয় না। ফলে রক্তের সুগার অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। আর সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে দেখা যায় ডায়াবেটিসের সমস্যা। যা মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে।

ল্যানসেটের গবেষণার হিসেব অনুযায়ী, বিশ্বের ১৩ শতাংশ মানুষ ২০৫০ সালের মধ্যে ডায়াবেটিসে ভুগবে। খাওয়াদাওয়া ও জীবনযাপনে বদল না আনলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না বলেই দাবি বিশেষজ্ঞদের। সঙ্গে চাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...