প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৩:৫৫ পিএম

এম.বশিরুল আলম,লামাঃ
বান্দরবানের লামা উপজেলায় দুই যাত্রীবাহি জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন। রবিবার দুপুরে লামা-ফাঁসিয়াখালী সড়কের আড়াইমাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্র জানায়, যাত্রী বোঝাই করে একটি জীপ গাড়ি চকরিয়া উপজেলা থেকে লামা উপজেলায় যাচ্ছিল। গাড়িটি সড়কের আড়াই মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা আরেকটি যাত্রীবাহি জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়িতে থাকা ৭ যাত্রী আহত হয়।
লামা থানা পুলিশের কুমারী ক্যাম্প ইনচার্জ মো. মোস্তফা দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...