প্রকাশিত: ৩১/০৭/২০১৭ ৮:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৫ পিএম

নিজস্ব প্রতিনিধি,লামা:
লামায় টাকার লোভে মাংক্রাত মুরুং (৫৬) নামের এক বৃদ্ধকে হত্যা করেছে বলে খবর পাওয়াগেছে। সূত্রে জানাগেছে, রবিবার উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই নির্মম হত্যাকান্ডটি ঘটেছে। ঘটনার পরপরই খবর পেয়ে হত্যাকারী সন্দেহে স্থানীয়রা ত্রিঢেবা খামারপাড়ার অংক্যথোয়াই মার্মার ছেলে মংছাচিং মার্মাকে আটক করে যৌথবাহিনীর নিকট সোপর্দ করেন। সোমবার দুপুরে যৌথবাহিনী সন্দেহভাজন যুবককে লামা থানায় সোপর্দ করে। ধৃত মংছাচিং মার্মা টাকার লোভে ওই মুরুং বৃদ্ধকে হত্যা করে লাশ লুকিয়ে রেখেছে বলে স্বীকারোক্তি দেয়। ধৃতের দেয়া তথ্যানুযায়ী লামা থানা পুলিশ নিহত বৃদ্ধের লাশ উদ্ধারে সোমবার বিকাল ৫টা থেকে অভিযান অব্যাহত রাখেন। নিহতের বাড়ি নাইক্ষংছড়ি উপজেলার দোছড়ি হেডম্যানপাড়া, তার বাবার নাম রেংলক মুরুং। স্থানীয় সূত্রে জানাযায়, মাংক্রাত মুরুং ত্রিঢেবা এলাকায় তার নিজের জমি লাগিয়ত করে টাকা নিয়ে বাড়ি ফিরছিল।
লাশ উদ্ধারে যৌথবাহিনী জোর তৎপরতা অব্যাহত রেখেছে বলে পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer