প্রকাশিত: ১৫/০১/২০১৯ ৯:১০ পিএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজার বিসিক এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ৪৫ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় একটি ট্রাকসহ দুই জনকে আটক করে র‍্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় কক্সবাজার শহরের বিসিক এলাকা মোড় সংলগ্ন পলি টেকনিক্যাল কলেজের সামনে থেকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪৫ হাজার ৭৮০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকও জব্দ করে র‌্যাব। আটক দুজন হলেন উখিয়ার সওদাগর পাড়ার মৃত নুর আহম্মদ পুত্র মোঃ জসিম (২৮) (ড্রাইভার) এবং চকরিয়ার ডেমুশিয়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার পুত্র মোঃ আলম (৪৮)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: মেহেদী হাসান জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি টেকনাফ হতে একটি ট্রাকযোগে একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে বিসিক শিল্প এলাকা মোড় সংলগ্ন পলি টেকনিক্যাল কলেজের সামনে রাস্তার উপর তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামী,ট্রাক এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় হন্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer