প্রকাশিত: ১০/১০/২০১৯ ৪:০৭ পিএম

কুমিল্লায় র‌্যাবের তিন সদস্য ও দুই নারী সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা। ব্রাহ্মণপাড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে মাদক উদ্ধার ও ব্যবসায়ীকে ধরতে গিয়ে তাদের আটক করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেইট দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।

ধরে নিয়ে যাওয়া র‌্যাব ১১-এর সদস্যরা কুমিল্লা সিপিসি-২-এর সদস্য বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে র‌্যাব, বিজিবি ও পুলিশ। তবে, এ বিষয়ে বিজিবি কিংবা র‌্যাবের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সোর্সরা তিন র‌্যাব সদস্যকে নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান। এ সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাদের আটক করে নিয়ে গেছে বিএসএফ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান আলী বলেন, স্থানীয় সূত্র ও র‌্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জেনে ঘটনাস্থলে এসেছি, কিন্তু এখনো বিস্তারিত কিছু জানি নি।

কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মাহবুব মোর্শেদ বলেন, তিন র‌্যাব সদস্য ও দুই সোর্স আটক হওয়ার খবর শুনেছি। তাদের ফিরিয়ে আনতে কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer