প্রকাশিত: ৩০/০৫/২০১৯ ১০:৫১ পিএম

রংপুর: রংপুরে ডাকাতির প্রস্তুতিকালে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী রাজিব হোসেন সুমন ওরুফে মেরিল সুমনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছে বিদেশী পিস্তল, গুলি, স্যুটার গান, রিভালবার ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩০মে) বিকেলে র‌্যাবের রংপুর বিভাগীয় সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৩ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোর রাতে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় ঈদকে সামনে রেখে মেরিল সুমনসহ তার সহযোগিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি বিশেষ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মেরিল সুমনসহ তার তিন ঘনিষ্ঠ সহযোগী আকিব হোসেন অনু, আখেরুজ্জামান আপেল ও রিফাত হোসেনকে গ্রেফতার করে। এসময় সেখান থেকে ১টি বিদেশী পিস্তল, বিদেশী রিভালবার, চাইনিজ কুড়াল, ২টি পিস্তলের ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ অধিনায়ক বলেন, গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত রংপুর মহানগরসহ আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপসরণ ও জমি দখলের মত অপরাধের সাথে সম্পৃক্ত। তারা ভূট্টা ও আলুর মৌসুমে ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ও অপহরণ করে চাঁদাবাজি করত। চারজনের মধ্যে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন অস্ত্র, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ ১৫টির অধিক মামলার আসামী।’

গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর আরেফিন, কোম্পানী কমান্ডার মোতাহার হোসেন, মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজাসহ র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...