প্রকাশিত: ০৪/১০/২০১৭ ৭:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৩ পিএম

এম.এ আজিজ রাসেল::
টেকনাফে থেকে আন্তঃদেশীয় (মায়ানমার ও বাংলাদেশ) সন্ত্রাসী গোষ্ঠী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ডাকাত হাকিম গ্রুপের এক সদস্যকে আটক অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭। ৩ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় পুরান পল্লানপাড়াস্থ দূর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোয়েন্দ তথ্যের ভিত্তিতে হাকিম গ্রুপের সদস্যরা বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ নিয়ে অবস্থান করার খবর পাওয়া যায়। এই সংবাদের সুত্র ধরে ওইস্থানে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম ও সিনিয়র এএসপি মিমতানুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে ডাকাত আব্দুল হাকিম এর সহযোগী টেকনাফ নাইট্যংপাড়ার ১নং ওয়ার্ডের মোঃ আনোয়ার (৩৫) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে গত ৮ জুন ডাকাত আব্দুল হাকিম এর সহযোগী ও শ্যালক নুরুল আফসার’কে ৫টি অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ ও গত ৭ আগস্ট একই গ্রুপের আরো ২ জন সদস্যকে ১৭ টি অস্ত্র ও ৪৪২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছিলো র‌্যাব-৭। আটক আনোয়ারকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...