প্রকাশিত: ২৯/০৮/২০১৯ ৭:৫৯ এএম

ঢাকা: কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গাদের সমাবেশ কীভাবে আয়োজন হলো সে বিষয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্স কমিটি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন কেন ব্যর্থ হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বুধবার ( ২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ আলোচনা হয়।

এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক প্রমুখ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে গত ২৫ আগস্ট কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সমাবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতো বড় সমাবেশ সেখানে হলেও মাঠ প্রশাসন থেকে ঢাকার প্রশাসনকে অবহিত কেন করা হয়নি, সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া এ সমাবেশ আয়োজনের পেছনে কারা ছিল সে বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কেন ব্যর্থ হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে রোহিঙ্গা ঢলের দুই বছর পূর্তিতে ২৫ আগস্ট উখিয়ায় এক বিশাল সমাবেশ করে রোহিঙ্গারা। এ সমাবেশ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...