প্রকাশিত: ২২/০৬/২০২১ ৯:০৬ এএম

রোহিঙ্গাদের ওপরে গণহত্যা চালানো হলেও এই সমস্যা সমাধানে সমষ্টিগতভাবে আসিয়ান দেশগুলো ব্যর্থ হয়েছে। বর্তমান সামরিক সরকার ও বিদ্রোহী ন্যাশনাল ইউনিটি সরকারের (এনইউজি) মধ্যে দ্বন্দ্বের কারণে মিয়ানমারে বড় ধরনের একটি খেলার ক্ষেত্র তৈরি হচ্ছে বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র ফেলো মো. শহীদুল হক।

সোমবার (২১ জুন) রাতে ‘কনফ্লিক অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডা’ আয়োজিত এক ওয়েবিনারে শহীদুল হক বলেন, ‘মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আসিয়ানের কোনও ভূমিকা রাখার আগ্রহ না থাকার কারণে দেশটি ব্যর্থ রাষ্ট্রের দিকে চালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, তবে আসিয়ানের গুরুত্ব এবং ইন্দো-প্যাসিফিকে তাদের কেন্দ্রীয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে।’

সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, ‘মিয়ানমারে সম্প্রতি অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর গণতন্ত্রের পক্ষে আসিয়ান সামগ্রিকভাবে কোনও পদক্ষেপ নিতে পারেনি। কারণ, থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওস ক্ষমতার পালাবদলকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করেছে।’

তিনি বলেন, ‘‘আসিয়ানের চেয়ার ব্রুনাই ‘সংলাপ, সবার সঙ্গে সম্প্রীতি ও স্বাভাবিক অবস্থায় ফেরত’ যাওয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং এপ্রিল মাসে জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।’’

মিয়ানমার আসিয়ানের এই প্রস্তাব তখন মেনে নিলেও পরবর্তীতে এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। বরং জেনারেল মিং আং হ্লাইং প্রকৃতপক্ষে আসিয়ানের আহ্বানকে উপেক্ষা করেছে এবং বলেছে, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আসিয়ান দূত মিয়ানমার সফর করতে পারবে না।অনুষ্ঠানে কানাডায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. খলিলুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...