প্রকাশিত: ২২/০৯/২০১৭ ৯:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১১ পিএম

উখিয়া নিউজ ডটকম::
আজ শুক্রবার থেকে পুরোদমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করবে সেনাবাহিনী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

এর আগে বুধবার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ গ্রহণ শেষে প্রথম ওবায়দুল কাদের সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

গত আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ২৯ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটে। এরপর থেকে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে অভিযান শুরু করে।

বাড়ি ঘরে অগ্নিসংযোগ, বোমা নিক্ষেপ, গুলি করে ও গলা কেটে রোহিঙ্গাদের হত্যার অভিযোগ ওঠে সেনাবাহিনীর বিরুদ্ধে। এরপর রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে; যাদের সংখ্যা বর্তমানে ৪ লাখ অতিক্রম করেছে।

এই বিশাল সংখ্যক শরণার্থীর পূনর্বাসন ও ত্রাণ বিতরণে শুরু থেকেই বিশৃঙ্খলা চলে আসছে। ত্রাণ নিতে গিয়ে একাধিকজন মারাও গেছেন। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষে এত বিশাল সংখ্যক মানুষের পুনর্বাসনে হিমশিম খেতে হচ্ছে।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer