প্রকাশিত: ১০/০২/২০২০ ৮:৪৪ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্য হতে জোর করে বিতাড়িত হয়ে আসা ১১ লাখেরও বেশী রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের জন্য আর্থ-সামাজিক ও পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে। রোহিঙ্গা সমস্যার আশু ও স্থায়ী সমাধানে বাংলাদেশ দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক কুটনৈতিক প্রচেষ্টায় সচেষ্ট হয়েছে। তা সত্ত্বেও এ সমস্যা আজও অমীমাংসিত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির এমপি মুজিবুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। মোমেন বলেন, রোহিঙ্গাদের তাদের নিজের দেশে ফেরৎ নেবার ব্যাপারে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কুটনৈতিক তৎপরতা অব্যাহ রয়েছে। গত ২০১৭ সালের ২৩ নভেম্বর দু দেশের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পরবর্তিতে যৌথ ওয়ার্কিং গ্রুপও তৈরি করা হয়।

এর পরে ২০১৮ সালে দু দেশের মধ্যে একটি ফিজিক্যাল এগ্রিমেন্ট হয়। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসি আর এর সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে। মন্ত্রী বলেন, মিয়ানমারের অনুরোধে ও দ্বিপাক্ষিত চুক্তির আলোকে ২ বার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু মিয়ানমারে সহায়ক পরিবেশ সৃষ্টি না হওয়ায় রোহিঙ্গারা স্বেচ্ছায় মিয়ানমার ফেরৎ যেতে রাজী হয়নি, ফলে প্রত্যাবাসন শুরু সম্ভব হয়নি।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer