প্রকাশিত: ১০/০৬/২০১৯ ৩:০৬ পিএম

নিউজ ডেস্ক::
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি সাবেক আইরিশ প্রধানমন্ত্রী অ্যামন গিলমোর রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে দুদিনের সফরে আজ সোমবার (১০ জুন) বাংলাদেশে আসছেন।

রবিবার (০৯ জুন) ঢাকায় একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ধারণা করা হচ্ছে যে, বাংলাদেশে সফরকালে রোহিঙ্গা সংকটের মানবিক দিকসহ নানা দিক নিয়ে তিনি ঢাকা ও ইয়াঙ্গুনের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে গিয়ে ঘুরে দেখবেন। রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলবেন।

ইইউর বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর ঢাকা সফর শেষে মিয়ানমার যাবেন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আজ তিনি ঢাকায় সরকারি পর্যায়ে একাধিক বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

অ্যামন গিলমোর তার বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজার স্থাপিত কুতুপালং ও বালুখালি রোহিঙ্গা আশ্রয় শিবিরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। রোহিঙ্গা সংকটের ধরন নিয়ে বাংলাদেশে ধারণা পাওয়ার পর তিনি মিয়ানমার যাবেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তাসহ তাদের নির্ভয়ে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিষ্ঠুর নির্যাতন করার ফলে সিমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহী নয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধির ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...