প্রকাশিত: ২৭/০৬/২০১৯ ১২:৫০ পিএম , আপডেট: ২৭/০৬/২০১৯ ১২:৫১ পিএম

ডেস্ক রিপোর্ট::
এটি সর্বজন স্বীকৃত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের কাছেই আছে। শুধু বাংলাদেশে নয় মিয়ানমার যেখানে এ জনগোষ্ঠীর সংকট সৃষ্টি করেছে সেখানে কানাডা কাজ করতে আগ্রহী।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে ডিক্যাব টকে এসব কথা বলেন।

কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ( ডিক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন চায় কানাডা। কানাডা সরকার রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশে তার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে। রোহিঙ্গা নারীদের সহায়তা করতে পারলে এ সমস্যা সমাধান আরো সহজ হবে।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ-কানাডা সম্পর্ক দাড়িয়ে আছে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, বহুমত ও মত প্রকাশে স্বাধীনতার ওপর। বাংলাদেশ ও কানাডা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যের অংশীদার। এজন্য আমরা বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। বাংলাদেশে সম্ভাবনাময় বেশ কিছু খাত রয়েছে। কানাডার অনেক ব্যবসায়ীর এখানে কাজ করার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে হাইকমিশন কাজ করছে। তাইতো কানাডার ব্যবসায়ীরা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগের চেয়ে আরও বেশি সংখ্যায় বাংলাদেশে আসছেন।

তিনি বলেন, বাংলাদেশ কানাডা থেকে হেলিকপ্টার ও প্লেন কিনতে পারে। বাংলাদেশে এখনও বিদ্যুতের সংকট রয়েছে। দক্ষ জনশক্তি একটি অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা। এখানে কানাডা সরকার একজন বিজনেস কমিশনার নিয়োগ দিয়েছে।

অন্যদিকে কয়েক বছরে কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীরা ডাবল গিয়েছেন। প্রায় ছয় হাজার। তবে এ সংখ্যা ভারতের চেয়ে অনেক কম। কানাডায় একটা স্টুডেন্ট এলামনাই এসোসিয়েশান দরকার। এটি কানাডার লোকদের বাংলাদেশ নিয়ে ভালো ধারণা দেবে।

বেনোই প্রেফনটেইন বলেন, কানাডা চায় বাংলাদেশে জেন্ডার বৈষম্য রোধ হোক। কিছু দিনের মধ্যে ভ্যানকুভারে একটি নারী বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে, তাতে বাংলাদেশ থেকে ইয়াং লিডার অংশ নেবে।

সন্ত্রাসবাদ দমনে কানাডা বাংলাদেশ একসঙ্গে কাজ করে যাবে বলে জানান তিনি।

ডিক্যাব টকে সংগঠনের সভাপতি রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...