প্রকাশিত: ২৯/০৫/২০১৯ ৯:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার ঘটনায় যে মানবিক ও রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে তার টেকসই ও আশু সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

শেখ হাসিনা জানান, জাপান বুঝতে পেরেছে যে এ সংকটের সমাধান বাস্তুচ্যুত মানুষগুলোর নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদার সঙ্গে ফেরার মধ্যে নিহিত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত মানুষগুলোর ফেরার জন্য মিয়ানমারের দরকার তাদের রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ তৈরি করা।

‘এ সংকট সামাল দেওয়ায় উদার সমর্থন এবং বাস্তুচ্যুত মানুষদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে প্রচেষ্টার জন্য আমি জাপান সরকারকে ধন্যবাদ জানাই,’ বলেন শেখ হাসিনা।

এদিকে, শেখ হাসিনা ও শিনজো আবে বাংলাদেশ-জাপান সম্পর্ককে সহযোগিতা ও অংশীদারির নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

জাপান সফররত শেখ হাসিনা বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে বিদ্যমান চমৎকার বোঝাপড়া ও বন্ধুত্বের কল্যাণে এসব কিছু অর্জন করা যাবে বলে তিনি বিশ্বাস করেন।

বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ প্রসারে ২৫০ কোটি মার্কিন ডলারের ৪০তম ওডিএ ঋণ প্যাকেজ সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ও শিনজো আবে।

গো নিউজ২৪/আই

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...