প্রকাশিত: ২০/০৩/২০১৯ ১২:৫০ পিএম , আপডেট: ২০/০৩/২০১৯ ১২:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক::

টেকনাফের অনিবন্ধিত লেদা রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোহিঙ্গারা জানায়, বুধবার সকালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে হাসিনা বেগমের ঘরে আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে রোহিঙ্গারা বালতি, মগ ইত্যাদি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২০টি ঝুপড়ি ঘর পুড়ে যায়। তবে কেউ দগ্ধ না হলেও ঘরে থাকা বিভিন্ন পণ্য আগুনে পুড়ে গেছে।

টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ‘লেদা রোহিঙ্গা শিবিরের পাশে আবদুল সালাম নামে এক স্থানীয় ব্যক্তির জমিতে আশ্রিত রোহিঙ্গাদের ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। শিবিরে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নজর রাখছে।’

আরো পড়ুন :: বিস্ফোরণের ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer