প্রকাশিত: ২২/০৫/২০২২ ৯:৩৮ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দিলমাস খাতুনও (৫৫) মারা গেছেন। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চার দিনের মাথায় দগ্ধ ছয়জনেরই মৃত্যু হলো।

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যুরোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যু
নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই ছেলের চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নুর আলম (৫৯), তাঁর স্ত্রী দিলবাহার (৫১), ছেলে আনোয়ার কামাল (১২) ও মোস্তফা আনোয়ার (৮) এবং প্রতিবেশী আহমেদের ছেলে হাফিজুল (৭)।

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও ১ শিশুর মৃত্যু রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও ১ শিশুর মৃত্যু
১২ মে সকালে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ /ইস্ট-এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন দগ্ধ হন।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত দগ্ধ ছয়জনই মারা গেছেন

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer