প্রকাশিত: ১৭/১০/২০২০ ১০:২৩ এএম

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় তৈরী অস্ত্র নিয়ে সালমান শাহ ও মুন্না গ্রুপের দুই সদস্যসহ ৩জনকে আটক করেছে।

সূত্র জানায়, ১৬অক্টোবর বিকাল সাড়ে ৫টারদিকে এপিবিএন ১৬ব্যাটালিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত সদস্যরা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের এফ-৫নং শেডে কবির মাঝির বাড়িতে অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা, ১টি কিরিচ ও ২টি দা’সহ বালুখালী ৯নং শরণার্থী ক্যাম্পের হামিদ হোসেনের পুত্র এবং কুতুপালং সন্ত্রাসী মুন্না বাহিনীর সদস্য সৈয়দুল আমিন (২৫), নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের ৯৭৪ নং শেডের বাসিন্দা শামসুল আলমের পুত্র এবং সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সদস্য মোঃ নুরুন্নবী (২৯) ও এইচ ব্লকের এফ-৫নং শেডের বাসিন্দা মৃত আব্দুস সালামের পুত্র কবির মাঝি (৫২) কে আটক করে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার মামলা নং-৫২/১৬-১০-২০ইং উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...