প্রকাশিত: ১৪/০৫/২০২০ ১০:১৯ পিএম

বিবিসি ::
বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’জন শরণার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

ফলে প্রায় দশ লাখ রোহিঙ্গার আবাসস্থল শরণার্থী শিবিরগুলোতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো।

রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া জানিয়েছেন যে আজ ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ওই পরীক্ষায় দু’জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

আক্রান্ত দু’জনের সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে, এমন প্রায় এক হাজার ৯০০ জনকে এখন আলাদা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে আক্রান্ত দু’জনের একজনকে আন্তর্জাতিক সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।

ক্যাম্পে অনেক ছোট জায়গায় প্রায় দশ লাখ রোহিঙ্গার বসবাসের কারণেই এ উদ্বেগ তৈরি হয়েছিলো।

এ উদ্বেগ থেকেই গত ৪ঠা মার্চ ক্যাম্প আংশিক ও ১৪ই মার্চ থেকে পুরোপুরি লকডাউন করে দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...