এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২০/০৪/২০২৫ ৬:৫৪ পিএম , আপডেট: ২০/০৪/২০২৫ ৬:৫৭ পিএম

উখিয়ায় পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় রোহিঙ্গা যুবক কর্তৃক এক আদিবাসী চাকমা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে তেলখোলা জুম পাহাড়ে কাজে যাওয়ার সময় চাকমা তরুণীকে ধর্ষণ চেষ্টা করে ক্যাম্প ১১ এর শহীদুল ইসলাম নামের এক যুবক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে ওই চাকমা তরুণী পার্শ্ববর্তী জুম পাহাড়ে কাজে যাওয়ার সময় একা পেয়ে শহিদুল ইসলাম নামে এক রোহিঙ্গা যুবক জোরপূর্বক ধর্ষণের চেষ্ট করে। তখন চাকমা তরুণী চিৎকার শুনে আশপাশের এলাকার লোকজন এগিয়ে আসে।

লোকজনের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জনতার হাতে আটক হয় ওই যুবক। পরে তাকে এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন জানান, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রোহিঙ্গা যুবককে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী নারীর পরিবারকে আইনি সহায়তা নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer