উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০২/২০২৩ ৬:১০ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে মো. ইলিয়াছ (২৮) নামের এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-১ পশ্চিম) ই-ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইলিয়াছ ই-ব্লকের ৪ নম্বর শেডের বাসিন্দা মামুন রশিদের ছেলে। পুলিশ ধারণা করছে, শ্বাস রোধ করে ইলিয়াছকে হত্যা করা হয়েছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আজ সকালে আশ্রয়শিবিরের ই-ব্লকের একটি ঘরের মেঝেতে ইলিয়াছের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরিবারের সদস্যরা বিষয়টি আত্মহত্যা বললেও নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে, শ্বাস রোধ করে ইলিয়াছকে হত্যা করে মেঝেতে ফেলে রাখা হয়েছে।
পুলিশ জানায়, আজ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এর আগে ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে উখিয়ায় বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮ পশ্চিম) বি-৫৭ ব্লক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নুর কায়াছ (২৬) নামের এক রোহিঙ্গা গৃহবধূ। একই সময় উখিয়ার ময়নারঘোনা (ক্যাম্প-১২) আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ক্যাম্পের হেড মাঝি রোহিঙ্গা আবদুর রহিম (৩৮)। নিহত নুর কায়াছ বালুখালী আশ্রয়শিবিরের বি-৫৭ ব্লকের বাসিন্দা নাজিম উদ্দিনের স্ত্রী। আর আবদুর রহিম ময়নারঘোনা আশ্রয়শিবিরের এইচ-১ ব্লকের করিম উল্লাহর ছেলে। তিনি ওই শিবিরের জি-১ ব্লকের প্রধান মাঝি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...