প্রকাশিত: ২৬/০৮/২০১৯ ৯:০৭ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশকে অসহযোগের অভিযোগ আনা ভিত্তিহীন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশকে অসহযোগের অভিযোগ আনা ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই সঙ্কট সমাধানে বাংলাদেশ সরকার কাজ করে চলেছে। এছাড়া মিয়ানমারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ আহ্বান জানিয়ে আসছে।

রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর লক্ষ্যে সেখানের শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে। নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের ‘ক্লিয়ারেন্স’ পাওয়া ১ হাজার ৩৭টি পরিবারের ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গার মধ্যে ২৩৫টি পরিবারের প্রধানের সাক্ষাৎকার নেওয়া হয়। কিন্তু রোহিঙ্গারা রাখাইনে ফিরে যেতে উদ্বেগ প্রকাশ করেছে। রাখাইনের পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের কারণেই রোহিঙ্গারা যেতে রাজি হয়নি। তাই রাখাইনের পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই ভূমিকা নিতে হবে।

মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরোচিত দমন-পীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে লাখো রোহিঙ্গা জনগোষ্ঠী দেশ ছেড়ে পালিয়ে নিরাপত্তার জন্য বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে আশ্রয় নেয় বিপুলসংখ্যক রোহিঙ্গা। সবমিলিয়ে এখন প্রায় ১১ লাখের মতো রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের ৩২টি অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাস করছে।

পাঠকের মতামত

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...
Single Page Footer