প্রকাশিত: ২০/০৫/২০১৯ ৯:২০ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়ক ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়ক ভূমিকা রাখবে। চীন নিরপেক্ষভাবে আশা করে, শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।

রোববার সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন। এ সময় তথ্য সচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, চীন সরকারের সহায়তায় দেশের ছয়টি বিভাগে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ প্রক্রিয়া চলছে। এটি আরও ত্বরান্বিত করার জন্য তিনি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রী বলেন, বিশালায়তন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্পের অংশীজন হিসেবে চীন সফলতার স্বাক্ষর রেখেছে।

ঝ্যাং জুয়ো বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। উপকূললীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্লু ইকোনমির বিষয়ে জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে অত্যন্ত সহায়ক হবে।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer