প্রকাশিত: ১৮/০৯/২০১৯ ৯:১১ এএম

(ইউএনবি)
রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে থাইল্যান্ডের অভিজ্ঞতা কাজ লাগাতে সরকারকে মঙ্গলবার সুপারিশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জাতীয় সংসদে কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে ষষ্ঠ বৈঠকে এ সুপারিশ দেয়া হয়।

কমিটি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি এবং এ বিষয়ে মিয়ানমারের সর্বশেষ অবস্থান সম্পর্কে আলোচনা করে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে উদ্বাস্তুদের থাইল্যান্ড থেকে প্রত্যাবাসন শুরু হয় এবং ইতিমধ্যে কয়েক ধাপে কয়েক শ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া, সংসদীয় কমিটি নিরীহ মানুষদের রক্ষা এবং দেশের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে মানবপাচারে জড়িত চিহ্নিত বাংলাদেশি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করে।

অবৈধভাবে বিদেশে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রাদায় যাতে কার্যকর ভূমিকা পালন করে সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেয় কমিটি।

কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আবদুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) বৈঠকে অংশ নেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...