প্রকাশিত: ২৩/০৫/২০২২ ৯:১৬ এএম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলাসহ সারাদেশে অবাধে রোহিঙ্গাদের বিচরণ, রোহিঙ্গাদের অপরাধ কর্মকাণ্ড দমন, বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে লাগাতার কর্মসূচীর ঘোষণা দিয়েছেন আমরা কক্সবাজারবাসী।
আজ রবিবার(২২মে) সন্ধ্যায় কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে কক্ষে আমরা কক্সবাজারবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী নতুন-পুরাতন রোহিঙ্গারা এ অঞ্চলের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। তারা প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবাধে বিচরণ করছে কক্সবাজার জেলা সহ সারাদেশে। তারা খুন, মাদক কারবার, অপহরণ পূর্বক মুক্তিপণ আদায় সহ ভয়ংকর অপরাধ কর্মকাণ্ড ছাড়াও এদেশে নাগরিকত্ব দাবি, নিজেদের মুদ্রা চালু, আরশা, আল ইয়াকিন, আরএসও নামক রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠনগুলোর জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দখল করছে বাংলাদেশের স্থানীয়দের শ্রমবাজার। রোহিঙ্গারা এখানকার পরিবেশ প্রকৃতি ধ্বংস করছে অবাধে।

নেতৃবৃন্দরা আরও বলেন, সম্প্রতি মিয়ানমারের পাশাপাশি বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলে জানা গেছে। যা এ বিষয়টি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সরূপ।

রোহিঙ্গাদের অবিলম্বে প্রত্যাবাসনের দাবিতে লাগাতার কর্মসূচী ঘোষণা করেছেন। কর্মসূচির অংশ হিসেবে ১মে থেকে কক্সবাজার পৌর শহর সহ জেলাব্যাপী পথসভা, লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক ও শিক্ষার্থী, এবং সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সকল পেশাজীবীর মানুষের সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, আমরা কক্সবাজারবাসী সংগঠনের জেলা শাখার সহ সভাপতি যথাক্রমে- কমরেড সমীর পাল, কামাল উদ্দিন রহমান পিয়ারো, নাজনিন সরওয়ার কাবেরী, নুরুল আজিম কনক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহসীন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক, মা টিনটিন রাখাইন, সংগঠনের শহর শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নাজমা সুলতানা রুমা, মনোয়ারা মনি, ইসমত জাহান ও আব্দুল মালেক প্রমূখ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...