প্রকাশিত: ১০/১০/২০২১ ২:১০ পিএম


ইলিয়াসকে গত রোববার উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা। তাকে তিন দিনের রিমান্ড শেষে রোববার সকালে আদালতে তোলা হয়।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি মো. ইলিয়াস আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন।

তিন দিনের রিমান্ড শেষে তাকে রোববার সকালে কক্সবাজারের মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক হেলাল উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক আদালত পুলিশের এক কর্মকর্তা।

ইলিয়াসকে গত রোববার উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা।

কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে গত ২৯ সেপ্টেম্বর এশার নামাজ শেষে রাত পৌনে ৯টার দিকে গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ওয়েস্টে তার বাসার সামনে প্রতিদিনের অফিস করছিলেন। ওই সময় হঠাৎ একদল লোক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

পরে অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন মুহিবুল্লাহ ছোট ভাই হাবিব উল্লাহ অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ইলিয়াস ছাড়াও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোর্স:নিউজবাংলা২৪

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...