প্রকাশিত: ৩০/০৯/২০২১ ৯:২৭ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার ::
উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকান্ডের শিকার রোহিঙ্গা নেতা মো. মুহিবুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আসর নামাজের পর উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট ২ নম্বর কেন্দ্রে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে অদুরবর্তী কবরস্হানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় হাজার হাজার রোহিঙ্গা অংশ নেয়। নিহত রোহিঙ্গা নেতার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্পের লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারী তাকে গুলি করে।

রোহিঙ্গারা জানায়, মুহিবুল্লাহ ৯ সন্তানের জনক ছিলেন ও মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষকতার সূত্রে তিনি ‘মাস্টার মুহিবুল্লাহ’ নামেও পরিচিত।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer