প্রকাশিত: ০১/১০/২০২১ ১০:০৭ এএম , আপডেট: ০১/১০/২০২১ ১০:৩০ এএম
ফাইল ছবি/ রোহিঙ্গা নেতা মহিব উল্লাহ
Single Page Top

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের প্রথম সারির নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবউল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা নম্বর – উখিয়া থানা/১২৬।

মামলার এজাহারে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে আসামির সংখ্যা কত সে প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো তথ্য তাৎক্ষণিক পাওয়া যায়নি।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। প্রচলিত আইনে এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা উখিয়া থানায় করা হয়েছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে বলে জানান ১৪ এপিবিএনের এ কর্মকর্তা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে নিজ সংগঠনের অফিসে গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা মুহিবুল্লাহ।

কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বাদ আছর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে লম্বাশিয়ায় নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে মুহিবুল্লাহকে দাফন করা হয়।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer