উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ৩:২৯ পিএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে উখিয়ায় পৌঁছেছে বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৫ সদস্যের প্রতিনিধি দল।

ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারে পৌঁছায়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। সেকান থেকে প্রতিনিধি দলটি ৪ নম্বর ক্যাম্পের পাশাপাশি ১৮ নম্বর ক্যাম্পে যায়। যেখানে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ ছাড়াও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের কথা বলে।

বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি। রাতে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমূহের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

প্রতিনিধি দলে রয়েছেন, ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, ঢাকায় ইইউর দূত চার্লস হোয়াইটলি ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, ইইউ বাংলাদেশের হেড আনা অরল্যান্ডিনি

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...