প্রকাশিত: ৩০/১০/২০২০ ৩:৩৮ পিএম

টেকনাফ প্রতিনিধি ::
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি মামলার আসামিকে আটক করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।

১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ২৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ ইনচার্জ রাকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএন পুলিশের বিশেষ টিম রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত জকিরের সহযোগী সাবারাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া এলাকার মৃত মোঃ শফির ছেলে আমান উল্লাহকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলে দাবি জানান এপিবিএন পুলিশ।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer