

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে র্যাব হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত হত্যা মামলার পলাতক আসামীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।
র্যাব সুত্র জানায়, ২জুলাই রাত ৮টা ৪০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল ক্যাম্প-১ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মাষ্টার আব্দুস শুক্কুর আলম নামের হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গ্রেপ্তারকৃত পলাতক আসামী মাষ্টার আব্দুস শুক্কুর ক্যাম্প-১ ইষ্ট, ব্লক-সি/৪, এফসিএন নাম্বার-১৫০৮৮২ এর মোহাম্মদ ইলিয়াছের পুত্র বলে জানাগেছে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি মাষ্টার আব্দুস শুক্কুর আলম দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র্যাব-১৫ এর এই ধরণের কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।##


পাঠকের মতামত