প্রকাশিত: ১২/১২/২০২১ ৫:২৪ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যদের অভিযানে ইয়াবাসহ এক উপজাতি নারী ও এক রোহিঙ্গা মাদক কারবারি নারী আটক হয়েছে।১২ ডিসেম্বর দুপুর ২ টা ৩৫ মিনিটের সময় ক্যাম্প-৯’র ব্লক এফ-১’র আশ্রিত রোহিঙ্গা নুরুল ইসলামের বসতঘর হতে তাদের আটক করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে
৮আর্মড পুলিশ ব্যাটালিয়নের বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ’র নেতৃত্বে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফয়জুল আজীম, এসআই মুহাম্মদ হেদায়েত উল্লাহ, এসআই নাছিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এসময়, বালুখালী ক্যাম্প ৯’র এফ/১ ব্লকের এফডিএমএন নারী ফাতেমা(২১), পিতা-নাজির হোসেন, মাতা- দিলদার বেগম, এফসিএন নং-৬০০০৯৩ এবং উখিয়ার পালংখালী ইউপি’র তেলখোলা চাকমা পাড়ার মংপু অং চাকমার মেয়ে রীমা চাকমা (৩৯) কে ৫ হাজার ১৫০ পিস এমফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়।ধৃতরা জিজ্ঞাসাবাদ স্বীকার করে যে,তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান,৮আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...