ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৩ ১১:০২ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (১০ মে) ভোর ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক-এ/১৪ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে দেশীয় ৪টি ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা ও দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ৮-এপবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ।

হাফেজ জুবায়ের উখিয়ার ওই ক্যাম্প-ব্লকের ওমর মিয়ার ছেলে। তিনি আরসার কমান্ডার হিসেবে ক্যাম্পে পরিচিত।

পুলিশ কর্মকর্তা মো. ফারুক আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ নম্বর ক্যাম্পের এ/১৪ ব্লকে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আরসা কমান্ডার হাফেজ জুবায়েরকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে ৪টি ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট, চার্জারসহ তাকে গ্রেপ্তার করা হয়। গোয়ান্দা সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে এপিবিএন সদস্যরা যৌথ অভিযান চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ রোহিঙ্গা জানান, গ্রেফতার আরসা কমান্ডার জুবায়ের ক্যাম্প এলাকায় অপহরণ, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করতো। তার অত্যাচার-নির্যাতনে আতঙ্কে থাকতাম সবাই। তার হাতে অনেক সাধারণ রোহিঙ্গা নির্যাতনের শিকার হয়েছে। তবে ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি ফারুক। সুত্র’ ইত্তেফাক

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...