প্রকাশিত: ০৫/১১/২০২১ ১০:০৬ এএম

টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোহাম্মদ নুর (৩৭) ও মোহাম্মদ জোবায়ের (১৯)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী খালেক গ্রুপের ৭/৮ জন সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিয়ে ক্যাম্পের আই ব্লকস্থ কবরস্থানের পাশে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের সহকারী পু্লিশ সুপার (এএসপি) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ২টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, অনুসন্ধানকালে জানা যায়, উভয় সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য। এছাড়াও তারা নয়াপাড়া ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...