প্রকাশিত: ২৫/০৮/২০১৯ ৮:০০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চলমান সহিংসতা এবং সৃষ্ট নিরাপত্তাহীনতার প্রেক্ষিতে বৃটিশ নাগরিকদের ভ্রমণ এবং চলাফেরায় সতর্ক থাকার নোটিশ জারি করেছে বৃটেন। রোববার বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের জারি ওই ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, কক্সবাজার জেলার দক্ষিণে উখিয়া ও টেকনাফ এলাকায় বিশেষত: টেকনাফের ক্যাম্প (রোহিঙ্গা ক্যাম্প) এলাকায় ২৩শে আগস্ট নিরাপত্তাহীনতা, প্রতিবাদ এবং সহিংসতার নানা ঘটনা ঘটছে মর্মে রিপোর্ট পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের (বৃটিশ নাগরিকদের) উচিত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া এবং স্থানীয় কতৃপক্ষের উপদেশ মেনে চলা।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন চেষ্টা (২২ শে আগস্ট) ব্যর্থ হওয়ার পরদিন যুবলীগের এক কর্মী, যিনি দু’বছর আগে রোহিঙ্গা ঢলের সময় মানবিক কারণে বাস্তুচ্যুতদের কেবল সহায়তাই করেননি, নিজের খাবার এবং বসস্থান ছেড়ে দিয়ে সোস্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছিলেন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসী। ওই ঘটনায় দায়ের করা মামলার অন্যতম দু’জন আসামি যাদের বিরুদ্ধে ডাকাতিসহ নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ আগে থেকেই রয়েছে, তারা শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘কথিত’ বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন। এ নিয়ে টেকনাফের ক্যাম্প এলাকায় প্রতিবাদ ও উত্তেজনা বিরাজ করছে। বড় ধরণের সহিংসতার আশঙ্কায় গোটা এলাকায় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি এবং স্থানীয় প্রশাসনের সতর্ক নজরদারী রয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...