প্রকাশিত: ২৬/০১/২০২২ ৯:২১ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছয় খুনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আব্দুল মালেককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১৮ জানুয়ারি রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার (২৫ জানুয়ারি) জানিয়েছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

তিনি জানান, গ্রেফতার মালেক এ মামলার অন্যতম আসামি। তিনি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। তদন্তের স্বার্থে গ্রেফতারের খবর জানাতে দেরি হয়েছে।

২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় ২৪ অক্টোবর ২৫ জনকে আসামি ও আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer