প্রকাশিত: ০৩/১১/২০২১ ৩:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে মুবারজান বেগম (৩৪) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলায় শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মুবারজান জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক. সি/৬, এফসিএন-২৬৭৮৮৬-এর বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম মো. জাফর।

বুধবার (০৩ নভেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বলছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনার পর স্বামী জাফরকে আটক করা হয়েছে।

অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, মঙ্গলবার রাতে টেকনাফের শালবন রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer