উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ৩:২৫ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী আবদুল্লাহ (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। ২২ মে ক্যাম্প-২০ এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আবদুল্লাহ ব্লক—ডি/৫১, ক্যাম্প—৩, এফসিএ—১৭৬১৮৯ এর মোদাচ্ছেরের ছেলে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১৪ এপিবিএন পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০নং ক্যাম্পে অবস্থান করছে। এই খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।

বিকাল সাড়ে ৪ টার দিকে ক্যাম্পের একটি শেড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। পরবর্তীতে

পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ক্যাম্প—২০/এক্সটেনশন ব্লক—বি/৪, এস/১ সংলগ্ন কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান ১ টি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান ২ টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১ টি, রাইফেলের গুলির খোসা ২০ টি, পিস্তলের গুলির খোসা ৩ টি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোট ৮ টি হত্যা মামলা রয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...