প্রকাশিত: ১৯/১২/২০২১ ৫:২২ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাকেন্দ্র বন্ধ করা হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাকেন্দ্র বন্ধের তথ্য বানোয়াট এবং মিথ্যা।

আজ রোববার (১৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা শিশুদের জন্য কোনো শিক্ষাকেন্দ্র বন্ধ করা হয়নি। ক্যাম্পে শুধুমাত্র অননুমোদিত প্রাইভেট কোচিং বা লার্নিং সেন্টার বন্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসরণ করে, এনজিও এবং আইএনজিওগুলো ক্যাম্পে প্রায় তিন হাজার শিক্ষা কেন্দ্রের মাধ্যমে (এফডিএমএন) রোহিঙ্গা শিশুদের অনানুষ্ঠানিক শিক্ষা প্রদান করছে।

সম্প্রতি মিয়ানমার কারিকুলাম এবং মিয়ানমার ভাষা ব্যবহার করে ক্যাম্পে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। যা তাদের উৎপাদনশীলতা উন্নত এবং রোহিঙ্গা শিশুদের ঐতিহ্যকে সমুন্নত রাখতে পারার পাশাপাশি প্রত্যাবাসনের পরে নিজ দেশে গিয়ে পুনঃএকত্রীকরণ করতে সহায়তা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা ক্যাম্পে কিছু অননুমোদিত বেসরকারি স্কুল, কোচিং সেন্টার এবং মাদরাসা কার্যক্রম পরিচালনা করছে। এসব অননুমোদিত প্রতিষ্ঠানের কার্যকলাপ বন্ধ করতে বলা হয়েছিল। সেসব শিক্ষাকেন্দ্রের কার্যক্রমের কারণে মূল শিক্ষাকেন্দ্রগুলো ক্ষতির মুখে পড়ছে। তবে সরকারি নির্দেশনা অনুসরণ করে অনুমোদিত শিক্ষা কেন্দ্রগুলো চালু রয়েছে।

ইউনিসেফ বা ইউএনএইচসিআর কেউই অননুমোদিত কেন্দ্রগুলি বন্ধ করার বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer