উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৩/২০২৩ ৮:৫০ পিএম , আপডেট: ১১/০৩/২০২৩ ৯:০১ পিএম

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ানসহ ৪ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা উখিয়ার ৩টি ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন।

ঢাকা থেকে বিমানযোগে শনিবার (১১ মার্চ) সকাল ৯টায় কক্সবাজার পৌঁছায় প্রতিনিধি দলটি। সেখান থেকে এ প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে তারা উখিয়ায় পৌঁছান।

প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ান। অন্য সদস্যরা হলেন, ট্রিভেলিয়ানের ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাসের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও ঢাকায় মিয়ানমার দূতাবাসের পরিচালক মো. বারীকুল ইসলাম।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়ার ৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তারা ১৮ ও ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্প পরিদর্শন করেন।’

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘পরিদর্শন ছাড়াও তারা ক্যাম্পে বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তাদের বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...