প্রকাশিত: ০৯/০৪/২০২২ ৩:০৯ এএম

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর দায়ের কোপে মো. ছৈয়দুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সানজিদা বেগমকে (২৩) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নিহত ছৈয়দুর রহমান টেকনাফের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের হামিদুর রহমানের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ছৈয়দুর রহমানের সঙ্গে তার স্ত্রী সানজিদা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। শুক্রবার বিকেলে ছৈয়দুর ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় স্ত্রী সানজিদা বেগম দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সানজিদা পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। আহত ছৈয়দুরকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয়রা আটক সানজিদাকে পুলিশে সোপর্দ করেন। পরে ক্লিনিক থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে কী নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল তা এখনো নিশ্চিত নয় পুলিশ। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...