টেকনাফ-কক্সবাজার সড়কে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত-১; কলেজ শিক্ষকসহ আহত-৫
টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপর পাঁচ ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যের গুলিতে আহত যুবক লালুকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে৷
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৪নং রোহিঙ্গা ক্যাম্পে পাওনা টাকা নিয়ে কেন্দ্র করে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ আরএসও’র কমান্ডার ইউনুছ গুলি করলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ওবাইদুল হক লালু (৩০), লালু উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরখোলা এলাকার আবুল হোসেন প্রকাশ ভুলুর ছেলে।
আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পালংখালী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়৷ কুতুপালং থেকে উন্নত চিকিৎসার জন্য বিকালে কক্সবাজার প্রেরণ করা হলে সেখান থেকে রাত সাড়ে ৮টায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আহত লালুর বড়ভাই জাহাঙ্গীর আলম৷
পাঠকের মতামত