প্রকাশিত: ০৯/০২/২০২২ ৪:১১ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে করোনা টিকাদান কার্যক্রম ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান পরিদর্শন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প ২-ডাব্লিউ তে আইওএম পরিচালিত হাসপাতাল ও কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শনকালে সেখানকার সার্বিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের বিভিন্ন সেবা বিভাগ ঘুরে দেখেন। এসময় মহাপরিচালক ক্যাম্পে কর্মরত সেবাদানকারী ও ক্যাম্পে আগত সেবা গ্রহণকারীদের সাথে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব আবদুস সালাম খান, চট্টগ্রাম বিভাগের পরিচালক ( স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবির, কক্সবাজার সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান, মহাপরিচালকের গণসংযোগ কর্মকর্তা মোঃ আককাস আলী শেখ, আইওএম এর উর্ধতন কর্মকর্তা, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer