প্রকাশিত: ০৭/১০/২০২০ ১০:১৫ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস হিসেবে পরিচিত মো. জামাল হোসেন নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদা এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

এ সময় তার কাছ থেকে অত্যাধুনিক একনালা এক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার বাসিন্দা হায়দার আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে শরণার্থী শিবিরের নিরাপত্তায় নিয়োজিত কক্সবাজারের এপিবিএন-১৬ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি বলেন, ‘বুধবার সকালে ক্যাম্পের ত্রাস একাধিক মামলার আসামি শীর্ষ ডাকাত জামাল হোসেন অস্ত্রসহ টেকনাফের পশ্চিম লেদায় অবস্থান করছে- এমন গোপন সংবাদে নয়াপাড়া এপিবিএনের পুলিশ চৌকির (ইনচার্জ) ইন্সপেক্টর রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পালিয়ে যাবার চেষ্টাকালে ডাকাত জামালকে গ্রেপ্তার করা হয়।’

এসপি আরো বলেন, গ্রেপ্তার ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ১১টি মামলা রয়েছে। সে ডাকাত জামাল বাহিনীর প্রধান ছিল। তাকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer