প্রকাশিত: ১৮/০৯/২০১৭ ৪:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশে কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের জন্য নির্ধারিত আশ্রয় শিবিরের বাইরে বেরুলে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
বাংলাদেশে গত তিন সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের অনেকে তাদের জন্য নির্ধারিত থাকার জায়গার বাইরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।কিন্তু এখন থেকে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা আশ্রয় শিবিরের বাইরে বেরুলে তাদের গ্রেপ্তার করা হবে।বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে ২০০ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকায় এক সংবাদ সম্মেলনে মি. হক জানিয়েছেন, রোহিঙ্গারা সঠিকভাবে তালিকাভুক্ত না হলে শরণার্থী হিসেবে তারা কোন সুযোগসুবিধা পাবেন না।

ফলে এই উদ্যোগের পেছনে অন্যতম উদ্দেশ্য হলো রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ তালিকা করা।এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের যারাই সাহায্য করতে চান কিংবা ত্রাণ পাঠাতে চান, সেটি সরকারের মাধ্যমে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক।

এর আগে রাখাইন থেকে পালিয়ে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের বাড়ি ভাড়া দেয়া যাবে না ও পরিবহনে তোলা যাবে না বলে শনিবার এক নির্দেশনা জারি করে পুলিশ। সুত্র : বিবিসি বাংলা

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...