প্রকাশিত: ১৯/১০/২০১৭ ৮:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদকে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

তিনি বলেছেন, সমাধান না হলে দীর্ঘমেয়াদী এই সমস্যা আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিবে।

আজ বৃহস্পতিবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন সমস্যাসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর এক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মাসুদ বিন মোমেন এ অভিমত ব্যক্ত করেন।

তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের বিপুল জনগোষ্ঠীর মানবিক সঙ্কটসহ ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে নিরাপত্তা পরিষদকে সম্মিলিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মোমেন বলেন, রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তাদের দ্বারা জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা দেয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এ ধরনের সমস্যার ভয়াবহতা উপলব্দি করতে পারছে। সঙ্গত কারণেই ফিলিস্তিন ভূখণ্ডে দীর্ঘস্থায়ী অবৈধ দখল ও ফিলিস্তিন জনগণের মানবিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, বাংলাদেশ গত তিন দশক ধরে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করছে। এ সমস্যা সমাধানে মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টায় আমরা নিরাপত্তা পরিষদের সম্মিলিত ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করছি। নিরাপত্তা পরিষদ দীর্ঘস্থায়ী এ সঙ্কটের শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ঐকমত্য প্রদর্শন করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় দীর্ঘমেয়াদী এ সমস্যা আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিবে।

ফিলিস্তিন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোভাবের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ও জনগণ ‘দুই রাষ্ট্র সমাধান’ কাঠামোর ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন, টেকসই, সুসংহত ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের ন্যায়সঙ্গত সংগ্রামে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...