উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৯/২০২২ ৯:৩৬ এএম , আপডেট: ০৮/০৯/২০২২ ১০:০৫ এএম

রাজধানীর ফকিরাপুলে শতাব্দী সেন্টারের সামনে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের একটি মাদ্রাসার দুই শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় কোতোয়ালি সার্কেলের পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বিকেলে রাজধানীর ফকিরাপুল শতাব্দী সেন্টারের সামনে অভিযান চালানো হয়। অভিযানে আট হাজার পিস ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক ইলিয়াছ (৩৫) ও ছাত্র মিজানুর রহমানকে (২২) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মো. ইলিয়াছ কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ এলাকার দিল মোহাম্মদের ছেলে। মিজানুর রহমান কক্সবাজারের চকরিয়ার মৃত আব্দুস ছালামের ছেলে।

ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার বলেন, ইলিয়াছ কক্সবাজারের রুমালিয়ার ছড়া নুরুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক, মিজানুর রহমান একই মাদ্রাসার ছাত্র।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...