ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ৬:০১ পিএম , আপডেট: ২৩/০৮/২০২৬ ৮:৪২ পিএম

গেল ৯ বছরে ২৮৮ হত্যাসহ সাড়ে চার হাজার মামলায় ১০ হাজারের বেশি রোহিঙ্গাকে আসামি করা হয়েছে। মানবিক বিবেচনায় আশ্রিত রোহিঙ্গাদের এমন অপরাধ চিত্র হুমকিতে ফেলেছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে। শুধু তাই নয় বেপরোয়া আচরণ আর আধিপত্য বিস্তারের লড়াইয়ে উদ্ধিগ্ন স্থানীয় জনগোষ্ঠীর মানুষরাও।

আইনশৃঙ্খলাবাহিনীর তথ্য বলছে, গেল ৯ বছরে ২৮৮ হত্যাকাণ্ডের ঘটনার বিপরীতে মামলা হয়েছে ২৭৭, যেখানে আসামি দুই হাজার, মাদকের সাড়ে তিন হাজার মামলায় ৫ হাজার ৯৩৫ জন আসামি, অস্ত্র-দস্যুতার অপরাধের ১৬৫ মামলায় আসামি ৩১২, ধর্ষণ ও নারী-শিশু ৩৫২ মামলায় আসামি ৫২১ জন, অপহর ৩০৬ মামলায় আসামি ৩৫৩ জন আসামি, মানবপাচার ৪ শতাধিক মামলায় ৮৭৯ আসামি ও অন্যান্য আইনে মামলা হয়েছে আরও শতাধিক।

রোহিঙ্গারা বলছেন, রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে নয় বছর আগে বাংলাদেশে শুরু হয়েছিল রোহিঙ্গাদের ঢল। তাদের আর নিজ দেশে ফেরানো যায়নি। দুবার দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল, তবে প্রত্যাবাসন শুরু করা যায়নি। বরং গত দেড় বছরে নতুন করে এসেছে দুই লাখের মতো রোহিঙ্গা।

রোহিঙ্গাদের নিজস্ব আবাস মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলে গেছে। সেই সঙ্গে আঞ্চলিক আর বৈশ্বিক নানা কারণে মনোযোগ হারিয়ে ফেলেছে রোহিঙ্গা সংকট। তার মাঝেই ক্যাম্পেই নানা অপরাধে জড়িয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজারো সদস্য। তাই দ্রুত প্রত্যাবাসন চান তারা।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্পে এখনো সক্রিয় এক ডজনের বেশি অপরাধী চক্র। যাদের বেশিরভাগই সশস্ত্র। সরকারকে এসব অস্ত্র উদ্ধারে অভিযানের তাগিদ তার।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করা ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন বলেন, ‘১৫ লাখ মানুষের মধ্য থেকে আসামিদের নিয়ন্ত্রণ এবং চিহ্নিত করা কঠিন। তবে ক্যাম্পের বর্তমান পরিস্থিতি অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান তীব্র গৃহযুদ্ধ, আন্তর্জাতিক সহায়তার ঘাটতি এবং নিরাপদ প্রত্যাবর্তনের অনিশ্চয়তার কারণে রোহিঙ্গা সংকট বর্তমানে এক দীর্ঘমেয়াদি ও জটিল মোড় নিয়েছে। প্রায় ১৫ লাখ রোহিঙ্গার এই সংকট সমাধানে স্থায়ী কোনো পথ দৃশ্যমান নয় বলে মন্তব্য বিশিষ্ঠজনদের।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer