লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মাত্র ১০০ টাকার জন্য এক রোহিঙ্গার ছুরিকাঘাতে আরেক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯ টায় উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মো. জয়নাল ঐ ক্যাম্পের এইচ ব্লকের নুর মোহাম্মদের ছেলে।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রব বলেন, ক্যাম্পের একই ব্লকের মো. রশিদের ছেলে হাসানের কাছে ১০০ টাকা পান জয়নাল। পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান জয়নালকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক আহতকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছি।
পাঠকের মতামত